বদল এল রায়গঞ্জের গোষ্ঠ উৎসবের প্রাচীন রীতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে পালন করা হয়ে থাকে গোষ্ঠ উৎসব। অন্যান্য জায়গার পাশাপাশি এদিন   হাজার হাজার দর্শনার্থী রায়গঞ্জ শহরের রাজপথেও ভিড় জমায়। জানা যায়, ৯৭ বছর আগে রায়গঞ্জের বন্দর এলাকায় প্রথম গোষ্ঠ উৎসবের সূচনা করেছিলেন গোপাল চন্দ্র মন্ডল।  তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে পালিত হয় গোষ্ঠী উৎসব। সেই একই ধারা বজায় রেখে সোমবার সকালে রায়গঞ্জের বন্দর এলাকার গোপাল বান্ধব পাঠশালা থেকে শুরু হয় গোষ্ঠ উৎসবের শোভাযাত্রা।

এই শোভাযাত্রায় গোপ-গোপিনী, সখা-সখী সহ রাধাকৃষ্ণের যুগল, ও শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানান দিক প্রদর্শন করে এলাকার খুদেরা।  তবে এবার সেই শোভাযাত্রায় এসেছে বদল। প্রতিবার এই শোভাযাত্রায় পুণ্যার্থীদের পাশাপাশি অংশ নিত   হাতি কিংবা ঘোড়া। তবে ২০২২ সালে  রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত দুর্গা কানিভালে গবাদি পশুর কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । যারফলে কোন উৎসবেই অংশগ্রহণ করল না গবাদি পশুরা । তাই এবছর গোষ্ঠ উৎসবের শোভাযাত্রায়  পা মিলিয়েছে রায়গঞ্জের উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার, ওয়ার্ড কো-অর্ডিনেটর চৈতালী ঘোষ সাহা সহ অন্যান্যরা।

 ভগবান শ্রীকৃষ্ণে নানান রূপে সেজে অংশ নিয়েছে ছোটরা।  প্রসঙ্গত, আনন্দ উজ্জাপনের এই মরসুমে ধারাবাহিক ভাবে একের পর এক উৎসব শেসে হয়  গোষ্ঠ উৎসব। কালী পুজোর আট দিনের মাথায় শুক্লা অষ্টমী তিথিতে বিরাট সমারহে উজ্জাপিত হয় এই গোষ্ঠ উৎসব, যা গোপাষ্টমী নামেও পরিচিত। পুরাণ মতে কিশোরাবস্থায় শ্রীকৃষ্ণ এই তিথিতেই প্রথম গোরু চরানো শুরু করার মাধ্যমে তার সামাজিক কর্তব্য কর্ম শুরু করেন । তাই এদিনটির গুরুত্ব অপরিসীম।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে