আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমতা:ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসছে। কোথাও ত্রিপল, কোথাও বা রিলিফের জামাকাপড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই আবহেই শুক্রবার হাওড়া জেলার উলুবেড়িয়া(Ulaberia) উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা চৌরাস্তায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তথা প্রাক্তন বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা তৃণমূল ভবন(Amta TMC Bhavan) থেকে কয়েকশো ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা-১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা সহ আমতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রীগুলি তালিকাভুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে এই ভবনটি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হত। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ না করে সেখানে মজুত রাখা হয়েছিল।এদিন ঘটনাস্থলে উপস্থিত একাধিক বাসিন্দা অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ছিলেন ডা. নির্মল মাঝি। তাঁর আমলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, বহু সাধারণ মানুষ প্রাপ্য ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন।

যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহার নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনিক তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?