মিড ডে মিলে নয়া চমক, এবার থেকে পড়ুয়াদের থালা-গ্লাস দেবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিড ডে মিল নিয়ে অভিযোগের অন্ত নেই। সেখানে এই স্কুলগুলিতে দেখা গেল একেবারে অন্য চিত্র। এবার থেকে মিড ডে মিলের জন্য বাড়ি থেকে নিয়ে আসতে হবে না থালা বা  জলের বোতল । এবার থেকে স্কুলে মধ্যাহ্নভোজের জন্য প্রতিটি পড়ুয়াকে দেওয়া হবে থালা ও গ্লাস। নতুন শিক্ষাবর্ষ থেকে এটি শুরু করতে চলেছে কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে ।

পরিসংখ্যান অনুসারে, বর্তমানে কোচবিহারে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ১৮৫৩ টি। মোট পড়ুয়ার সংখ্যা প্রায় এক লক্ষ ৮৩ হাজার। এবার থেকে প্রত্যেকটি পড়ুয়াকে মিড ডে মিলের জন্য দেওয়া হবে থালা এবং গ্লাস । প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা । তাদের কথায়, পড়ুয়ারা  স্কুলে যাওয়া সময় বই- খাতার সঙ্গে থালা গ্লাস ব্যাগে করে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। এই উদ্যোগের ফলে উপকৃত হবে পড়ুয়ারা। এই প্রসঙ্গে এক প্রাথমিক স্কুলের প্রধান জানিয়েছেন, কয়েকদিন হল পড়ুয়াদের জন্য স্কুলে নতুন থালা ও গ্লাস এসেছে। এই উদ্যোগের জেরে উপকৃত হবে পড়ুয়ারা ।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগেও শিক্ষাদপ্তরের তরফে পড়ুয়াদের দেওয়া হয়েছিল থালা এবং গ্লাস। কিন্তু সেইসময় অভিযোগ উঠেছিল সিংহভাগ স্কুলেই সেগুলি ঠিকভাবে ব্যবহার হয়নি। তাতে সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয় সেইজন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে ।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়