রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণে রাজ্যের প্রশংসা, বিধানসভায় শাসক–বিরোধীর স্লোগানে সরগরম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষেপেই বাজেট বক্তৃতা শেষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বক্তৃতা শেষ করে হাতে হাত ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাজেট ভাষণে রাজ্য সরকারের প্রশংসাও করেছেন রাজ্যপাল। তাতেই চাপে পড়ে যায় বিজেপি বিধায়করা। তখন তাঁরা স্লোগান তুলতে থাকেন। যার পাল্টা স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক–মন্ত্রীরা। এই স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে বিধানসভার কক্ষ।

এদিকে স্লোগান এবং পাল্টা স্লোগানের মাঝেই বিধানসভায় বক্তৃতা শুরু করেন রাজ্যপাল। রাজ্যের বাজেট অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মনোজ পন্থও। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হতেই ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান দেয় বিজেপি পরিষদী দলও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের বিধায়করা। তাতেই বেশ তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। রাজ্যপাল বক্তৃতা শেষে হাতে হাত ধরে কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বক্তৃতা সেরে যাওয়ার সময়ে রাজ্যপালের উদ্দেশে ‘ওয়েল ডান’ বলে হাততালি দেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল বিধানসভা থেকে যাওয়ার সময়ে মুখ্যমন্ত্রী তাঁকে বাইরে পর্যন্ত পৌঁছে দেন। সঙ্গে ছিলেন স্পিকারও।

অন্যদিকে রাজ্যপাল যে ভাষণ দেন তাতে রাজ্যের কাজের প্রশংসা করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে বলেন, ‘‌মূলধনী ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি–সহ উৎপাদনমুখী পরিকাঠামো, বাস্তব ক্ষেত্রের পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নগত ক্ষেত্রগুলি যথেষ্ট পরিমাণে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। গত ১৫ বছরে রাজ্যের সেচ পরিসর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমবঙ্গে সেচের আওতাভুক্ত চাষযোগ্য জমির পরিমাণ জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। কেন্দ্রীয় সরকারের কারণে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে গ্রহণ করেছে এবং আগামী দু’‌বছরের মধ্যে মোট ১,৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ সম্পূর্ণ করা হবে।’‌

এছাড়া বাজেট পেশের আগে এসআইআর নিয়ে আলোচনায় সম্মতি দিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিধানসভায় আলোচনা হবে না। পাল্টা বিরোধী দলনেতা বলেন, ‘‌বিজ়নেস অ্যাডভাইজারি কমিটির রেজোলিউশন সকালে জানানো হল। কিন্তু এখন বদলে দেওয়া হচ্ছে। স্পিকার তালিকা দিন। আমাদের জানানো হল এসআইআর নিয়ে আলোচনা হবে। আমরা তৈরি হয়ে এলাম।’‌ পরে বিরোধী দলনেতাকে ১০ মিনিট বলার সময় দেন স্পিকার। তাতে শুভেন্দুর কটাক্ষ, ‘‌না বলতেই দিতে পারতেন।’‌ তবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‌২০২৬ সালের নির্বাচনের আগে এসআইআরের কারণে সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে। ১০৭ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে।’‌ তবে রাজ্যপালের ভাষণে উঠে আসে, ‘‌পশ্চিমবঙ্গ ধান ও পাট উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। কাট ফ্লাওয়ার্স, আনারস ও মাংস উৎপাদনেও পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। সবজি, মৎস্য এবং চা উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। ডিম উৎপাদনে এই রাজ্য এখন স্বনির্ভর হয়েছে।’‌

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?