রাজভবনে অস্ত্রমজুতের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া রাজ্যপালের, দিলেন কল্যাণকে ক্ষমা ভিক্ষার ইঙ্গিতও

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে, এমন মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের পরই কড়া ভাষায় বিবৃতি জারি করল রাজভবন। রাজভবনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “সাংসদ, নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকরা সহ সর্বোচ্চ ১০০ জন এখনই রাজভবন পরিদর্শনে আসতে পারেন। দেখে যাচাই করে নিন, অভিযোগ অনুযায়ী কোনও অস্ত্র বা গোলাবারুদ এখানে মজুত আছে কি না। যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয়, তাহলে সাংসদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ঘৃণাভাষণের জন্য আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত।”

একই সঙ্গে রাজভবন প্রশ্ন তুলেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও। বিবৃতিতে বলা হয়েছে, রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতাধীন, সেক্ষেত্রে অভিযোগ যদি সত্যও হয় তাহলে প্রশ্ন ওঠে পুলিশের চোখ এড়িয়ে অস্ত্র রাজভবনে এল কী করে!  তা নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এ ধরনের ঘটনা রাজ্যের রাজ্যপাল (যিনি জেড প্লাস নিরাপত্তা পান) এবং রাজভবন কর্মীদের জন্য বড়সড় হুমকি বলেও দাবি করা হয়েছে।

রাজ্যপালের নিরাপত্তা আধিকারিকরা তাঁকে সাময়িকভাবে রাজভবন ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, “আমি রাজভবনেই থাকব, যাই হোক না কেন।” রাজভবন আরও জানিয়েছে, লোকসভার স্পিকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সাংসদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত করার অনুরোধ জানানো হবে। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপান উতোড়। কলকাতার রাজভবনকে কেন্দ্র করে এই অভূতপূর্ব অভিযোগ-প্রতিবাদের পর এখন নজর রয়েছে তদন্তের দিকে।

এই নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করে কল্যাণ বলেন, “রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যাতে না রাখে। রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন, আর বোমা দিচ্ছেন যাতে মারা হয় তৃণমূলের লোকেদের। আগে এইসব বন্ধ করুন। উনি একজন অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকরি করা রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভাল জিনিস পশ্চিমবঙ্গে হবে না।” রাজ্যের রাজ্যপাল কে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁর কটাক্ষের তির বিদ্ধ করেছে দেশের প্রধানমন্ত্রীকেও। মোদির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, “ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছেন উনি। মোদির জন্য ভারতবর্ষে শত শত মানুষ মরছে। যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোম রেখে, বোম ফাটিয়ে জেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হবে না। জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছে, গুজরাতে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন, মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন বরং পশ্চিমবঙ্গের মানুষেরা অনেক ভাল আছেন। ২০২০ সালে অনেক বড় বড় কথা বলেছিলেন, ২০২৬ সালে আমরা জবাব দেব।

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের