সলপে শিশু হত্যায় ঠাকুমাকে দিয়ে করানো হবে ঘটনার পুনর্নিমাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডোমজুড়ের সলপের পীরডাঙায় তিন মাসের শিশু মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছিল এলাকায়। নাতিকে পুকুরে ফেলে খুনের ঘটনায় ধৃত ঠাকুমা সারথি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে বুধবার হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। পুলিশ সূত্রে খবর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে বছর ষাটের বৃদ্ধা। তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হতে পারে বলেও খবর।

 জানা গিয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তিন মাসের অর্ণব ঠাকুমা সারথী বন্দ্যোপাধ্যায়ের পাশেই ঘুমিয়েছিল। আচমকাই শিশুটি চুরি গিয়েছে বলে কাঁদতে থাকে ঠাকুমা। পরিবারের সকলে মিলে খোঁজ খবর শুরু করে। ঠাকুমাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে জানায় নাতিকে কেউ চুরি করেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা কিন্তু খোঁজ থামায়নি। এরপর বাড়ির কাছেই একটি পুকুরে শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা।

পুকুর থেকে দেহ উদ্ধার করে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৩ মাসের শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। সন্দেহ হওয়ায় পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ঠাকুমাকে চেপে ধরে। নানারকম প্রশ্নের মুখে পড়ে বাধ্য হয়ে খুনের কথা স্বীকার করে নেয় সে। শিশুটিকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছিল বৃদ্ধা। এরপরেই অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করে পুলিশ। শিশুখুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলে বৃদ্ধার কড়া শাস্তির দাবি জানিয়েছেন। 

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি