ইসলামপুরে চা বাগানের দখল নিতে গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫- আহত ১১

গুলি ও ধারালো অস্ত্র নিয়ে বিবাদের অভিযোগ তুলেছে এলাকাবাসী।  এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।আহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: চা বাগানের পরিত্যক্ত জমির দখল নিয়ে সংঘর্ষ। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। চলে গুলিও (Fire)। গুলিবিদ্ধ্ব ৫ জন। এঁদের মধ্যে ৪ জন গুরুতর আহত। ইসলামপুরের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

ইসলামপুরের ভদ্রকালীর গোবিন্দপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। একটি চা বাগানের পরিত্যক্ত জমির দখল নিতেই দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ভোর পৌনে ৪ টা নাগাদ পাওয়া যায় গুলির শব্দ। এতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা গিয়েছে, ছররা গুলিতে আহত হয়েছে ৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই গোষ্ঠীর মধ্যে এই জমি নিয়ে বিবাদ ছিল দীর্ঘদিনের। তা মঙ্গলবার ভোরে পৌঁছায় চরমে। আর এই ঘটনাতেই চলে ছররা গুলি। গুলিবিদ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৫ জনের মধ্যে কারও হাত, কারও পায়ে লেগেছে গুলি। আহতরা ইসলামপুর হাসপাতালে (Hospital) ভর্তি। তবে খবর লেখা পর্যন্ত এই ঘটনায় এখনও কেউ ধরা (Arrest) পড়েনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সংঘর্ষে আহত প্রায় ১১ জন। আহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। গুলি ও ধারালো অস্ত্র নিয়ে বিবাদের অভিযোগ তুলেছে এলাকাবাসী।  

সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর যায় স্থানীয় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ। জেলা পুলিশ সুপার (SP) জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বসেছে পিকেট। এক আহত ব্যক্তির অভিযোগ, সুজালি থেকে দুষ্কৃতী এনে ভদ্রকালীতে হামলা চালানো হয়। বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। আর তারপরেই চালায় গুলি।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ