জেলায় জেলায় স্কুলে স্কুলে অতিরিক্ত ফি বৃদ্ধি, বিক্ষোভে সামিল অভিভাবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিয়ম না মেনে স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি দুটি স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখালেন অভিভাবকরা(Gurdain)। জানা গেছে, এই হাকিম পাড়া বালিকা বিদ্যালয়ের সামনে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। শিলিগুড়ি কলেজ সংলগ্ন সরু গলির মধ্যে স্কুল গেটের সামনে বিক্ষোভে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই বিক্ষোভের খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি থানার(Siliguri P.S.) পুলিশ ও পানি ট্যাংকি এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ চলায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ হতে গেলে পুলিশের সঙ্গে অভিভাবকের তুমুল তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। এর পাশাপাশি ইস্টার্ন বাইপাসের জবড়াভিটা হাইস্কুলে ফি বৃদ্ধির(Free Increase) প্রতিবাদে অভিভাবকরা বিক্ষোভ দেখান।

শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল স্কুল চত্বর।  শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে ছাত্রীরা ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির ফরমের নির্ধারিত মূল্য ২৪০ টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার সকাল থেকে শক্তিগড় গার্লস স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ

বাবুপাড়ার জোৎস্নাময়ী বালিকা বিদ্যালয়ে ফি বৃদ্ধির পর সেখানে ও বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্যই স্কুল কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায় একইভাবে হাকিম পাড়া বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের পর ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী (Suvra Chakraborty)দাবি করেছেন, তারা সরকার নির্ধারিত ২৪০ টাকা ফির নেবে বলে ঠিক করেছে। কিন্তু তারপরেও কেন অভিভাবকরা বিক্ষোভ দেখালো তা তিনি বুঝতে পারছেন না। যদিও অভিভাবকদের পাল্টা অভিযোগ সরকারের নির্ধারিত ২৪০ টাকার বদলে ৫০০ থেকে ৮০০ টাকা করে পড়ুয়াদের কাছ থেকে আদায় করা হচ্ছে। অভিভাবকদের অভিযোগ কোন নোটিশ না দিয়ে ৫০০ টাকা করে নিয়ে নেওয়া হচ্ছে।

অপরদিকে স্কুলগুলি শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য স্কুল-কলেজের অনেকটাই সরকারিভাবে পাওয়া যায় না স্কুলের নিরাপত্তার কি সাফাই ওয়ালা রাখার খরচ মেটাতে হয় দার্জিলিং জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে বলেন স্কুলগুলি ২৪০ টাকা বেশি ফি নিতে পারবে না। এর আগে একটি সংগঠন এই নিয়ে স্মারকলিপি দিয়েছিল প্রধান শিক্ষকদের বিষয়টি জানানো হয়েছে ফের সব স্কুলের নোটিশ পাঠানো হবে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের(Harirampur Block) কলাই বাড়িতে চন্ডিপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীদের কাছ থেকেও বেশি ফি আদায় করার ঘটনায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। অবিলম্বে এই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষকে বাতিল করতে হবে এই জোরালো দাবি তোলেন বিক্ষোভকারীরা।।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

১৫ দিনের অপেক্ষার অবসান! খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে

অন্তঃসত্ত্বা অবস্থায় সকাল সকাল মুখ ঢেকে স্বামীর সঙ্গে ‘দোসা’ খেতে গেলেন দীপিকা

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান