আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিষিদ্ধ গুটখার বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার ২০

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ গুটখার বিরুদ্ধে জেলা জুড়ে অভিযানে গ্রেফতার ২০। নিষিদ্ধ গুটখার বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে নিষিদ্ধ গুটখা বিক্রির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের তরফে গুটখা বিক্রির উপর নিষেধাজ্ঞা বজায় রয়েছে। কিন্তু মানছে না কেউ, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন ব্লকে পান সিগারেটের দোকান গুলিতে গিয়ে সতর্ক করেছিল পুলিশ। কিন্ত সেই সতর্কতায় কান না দেওয়ায় মঙ্গলবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন দোকানগুলিতে হানা দিয়ে প্রচুর গুটখা, পান মশলা ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ফের ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযোগ রাজ্যে গুটখা, পান মশলা নিষিদ্ধ হলেও। জলপাইগুড়িতে রমরমিয়ে চলছিল কেনাবেচা। শুধু তাই নয় গুটখা নিষিদ্ধ হওয়ার খবর চাউর হতেই কিছু অসাধু ব্যবসায়ী নিজ ইচ্ছামত নিষিদ্ধ গুটখার দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করছিল। এবার এইসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা জেলা জুড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ গুটখা বিক্রির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছি। বাজেয়াপ্ত করা হয়েছে চার হাজারের বেশি গুটখার প্যাকেট। অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ