এই মুহূর্তে

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: দাদনের টাকা চাইতে গিয়ে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনা মালদহের হবিবপুর থানার লালপুর বোদরা এলাকার। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবি দাস। গত এক বছর আগে ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজে গিয়েছিলেন অতুল রবিদাস(Atul Rabi Das)। স্থানীয় বাসিন্দা তথা শ্রমিক সরবরাহ কাজের সাথে যুক্ত কাজল দাস তাকে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ গত সোমবার সন্ধ্যায় দাদন যাওয়ার বকেয়া সাত হাজার টাকা চাইতে কাজল দাসের বাড়ি যান অতুল রবিদাস। অভিযোগ সেই টাকা চাওয়ায় শুরু হয় দুজনের মধ্যে বাক – বিতন্ডা ।

অভিযোগ কাজল দাস(Kajal Das) অতুল রবিদাসকে ভারী বস্তু দিয়ে মারধর করে। তাঁর মাথায় আঘাত লাগে। মাটিতে পড়ে গিয়ে মুখ নাক কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঐ ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। যে ভারি বস্তু দিয়ে পরিচয় শ্রমিক আঘাত করেছিল সেটি তদন্তের স্বার্থে রক্ত মাখা অবস্থায় আটক করেছে পুলিশ।

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের বক্তব্য এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানকার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধৃত ঠিকাদারকে বুধবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে হবিবপুর থানার(Habibpur P.S.) পুলিশ। মৃত পরিচয় শ্রমিকের দাদা এই মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে ঝাড়খণ্ড থেকে মালদা এসে পৌঁছেছেন। তিনি জানান তার ভাই পাওনা টাকা নিতে গেলে তাকে কেন্দ্র করে অশান্তি বাঁধে। এরপরই ওই ঠিকাদার তার ভাইকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করলে মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ