দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ SIR শুনানি এবং নাম বাদ যাওয়া ইস্যুতে বুধবার সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল করেন  মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ৫ মিনিটের বদলে টানা ১৫ মিনিট বলার জন্য সুযোগ দেই বাংলার মুখ্যমন্ত্রীকে। সোমবার পরবর্তী শুনানি(Heairing) দিন ধার্য হয়েছে। বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশনে যোগ দেবেন তিনি। বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরে সংবাদমাধ্যমের কাছে কোন মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।২০২১ সালের বিধানসভা নির্বাচনে স্লোগান উঠেছিল ‘খেলা হবে’।

সেবার সত্যিই এমন খেলা হয়েছিল যে, মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছিল বিজেপিকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উঠল ‘‌ফাটাফাটি খেলা’‌ হবে স্লোগান। আর সেটাই যেন মঙ্গলবার দেখা গেল সুপ্রিম কোর্টে। তার জেরে এখন বিজেপি নেতৃত্ব বেসামাল হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নিজেদের ড্যামেজ(Damage) ডেকে আনল বিজেপি। যা কন্ট্রোল করতে পারা যাচ্ছে না বলছেন বিরোধীরা।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভূমিকায় ব্যাপক অক্সিজেন পেল ভোটমুখী তৃণমূল। সাংসদ, মন্ত্রী, বিধায়কদের গলায় কার্যত উচ্ছ্বাসের সুর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা সংগঠনকে নাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং খেলা যে ফাটাফাটি হয়েছে সেটা একবাক্যে মানছেন সকলেই। বাংলার সাধারণ নাগরিক থেকে শুরু করে হেনস্থা এবং হয়রানি হওয়া ভোটাররাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। কেউ তো একজন আছে যিনি বাংলার মানুষের জন্য এই স্তরে লড়াইকে নিয়ে গেলেন। আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বলা কথা, ‘এবার শুধু খেলা হবে না। ফাটাফাটি খেলা হবে।’ সেটা সকলকে মনে করিয়ে দিলেন।

অন্যদিকে, খেলা যে মুখ্যমন্ত্রী(CM) ঘোরাবেন তা অনেকেই আশা করেছিলেন। তবে এমনভাবে ঘোরাবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। বিজেপির বিরুদ্ধে তিনিই যে মুখ সেটা আজকে আবার বুঝিয়ে দিলেন গোটা দেশকে। বিধানসভা নির্বাচনে ঘাসফুলের যে সাফল্য মিলবে সেটা কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাই তো বঙ্গের সব বিরোধীরাই এখন অনেকটাই দিশেহারা। এই অবস্থায় পড়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সমালোচনা, ‘‌এ সব নাটক’‌। আর এসআইআর শুরুর পর্বে যে ‘হিন্দু মধ্যবিত্ত’ অংশের ভোট বিজেপি পাবে ভাবছিল সেটা আজকে মমতার সওয়াল পর্বে ভেস্তে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এছাড়া আবার সংখ্যালঘু ভোটব্যাঙ্কও অটুট রইল আজকের ঐতিহাসিক সওয়াল জবাবের পর। এমনটাও মনে করছেন অনেকে। কারণ শুধু হিন্দু হেনস্থার শিকার হচ্ছিল তা নয়, সংখ্যালঘুরাও হেনস্থার শিকার হচ্ছিল বলে অভিযোগ। সুতরাং এখন আর হুমায়ুনের নতুন দল তেমন সাফল্য পাবে না বলেই মত অনেকের। শুধু তাই নয়, তৃণমূলের নীচুতলার কর্মীরাও ব্যাপক চাঙ্গা হল সুপ্রিম কোর্টে তৃণমূলনেত্রীর লড়াই দেখে। সুতরাং বুথে জানপ্রাণ লড়িয়ে দেবেন তাঁরা। তাই তো বুধবার শুনানি শেষের পর রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় আবেগপ্রবণ হয়ে বলেছেন, ‘এমন নেত্রী কখনও দেখিনি।’ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘সুপ্রিম কোর্টের ইতিহাসে নজির গড়লেন মমতাদি। দেশের ইতিহাসে ৪ ফেব্রুয়ারি মাইলফলক হয়ে থাকবে।’‌ আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি না গেলেও খেলা ফাটাফাটি রয়েই গেল।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই