খিদিরপুরে বৈঠক করতে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, হকিস্টিক নিয়ে তাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় বৈঠক করতে গিয়ে তারা খেলেন ভরতপুরের বিধায়ক এবং নতুন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর। বুধবার সন্ধ্যে সাড়ে ছটার সময় খিদিরপুরের ওয়েস্টিন এলাকায় সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময় খিদিরপুরের(Khidirpore) ওই এলাকায় হাজির হন হুমায়ুন কবীর। কিন্তু সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন হুমায়ুন কবীরের গাড়ি পৌঁছানো মাত্র তাঁর পথ আটকে দাঁড়ায়। শ্লোগান ওঠে হুমায়ুন কবীর ‘গো- ব্যাক’। দীর্ঘক্ষণ ধরে তার গাড়ি আটকে রেখে স্লোগান দেওয়া হয়। বিধায়ক হুমায়ুন কবীর গাড়ি নিয়ে এগোতে না পেরে গাড়ি থেকে নেমে আসেন। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়। হুমায়ুনের অভিযোগ ওই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের লোকজন এই বিক্ষোভ সংঘটিত করে।

তাঁকে বৈঠক করতে সেখানে দেয় না। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে হুমায়ুন পিছু হটেন। অভিযোগ হুমায়ুন গাড়ির দিকে এগিয়ে গেলে তাঁর পিছনে ধাওয়া করে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। গাড়িতে উঠে চলে যাওয়ার সময় হুমায়ুন কবীরকে হকি স্টিক নিয়ে তাড়া করা হয়। হুমায়ুন দাবি করেন খিদিরপুরে পরিকল্পিতভাবে কিছু মানুষজন ভুল বুঝে তাঁর ।ওপর আক্রমণ করার চেষ্টা করেন। এই ঘটনার পেছনে রাজ্যে শাসক দলের অবিশনটি রয়েছে বলে ভরতপুরের বিধায়ক(MLA Bharatpur) অভিযোগ করেন। অপরদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয় এলাকায় শান্তিপ্রিয় মানুষজন কোন অশান্তি চায় না। বহিরাগতরা এসে সেখানে বৈঠক করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তাই এলাকার মানুষ বহিরাগতদের ওই এলাকায় প্রবেশ করতে বাধা সৃষ্টি করেছে। খিদিরপুর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে তাতে বদ্ধপরিকর সেখানকার মানুষ।

ভরতপুরের সাম্প্রদায়িক বীজ খিদিরপুরে বপন করা যাবে না বলে দাবি করেন বিক্ষোভকারীরা। হুমায়ুন কবীর আগামী দিন আবার ওই এলাকায় আসবেন এবং বৈঠক করবেন বলে দাবি করেছেন। বিক্ষোপকারীদের দাবি ভরতপুরের বিধায়ক সাম্প্রদায়িক বিষ ছড়াতে যতবার খিদিরপুর এলাকায় আসবেন ততবার তিনি তারা খাবেন জনগণের। ধর্মের নামে রাজনীতি খিদিরপুরের মানুষ পছন্দ করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উন্নয়ন করছেন জাত- ধর্ম- বর্ণ নির্বিশেষে সেই সময় বহিরাগতরা এসে এলাকায় চক্রান্ত পাকানোর চেষ্টা করছে। ভোটের আগে শান্ত এলাকাকে অশান্ত করতে চাইছে। ভোট রাজনীতি শুরু করেছে। তাই এলাকার শান্তি প্রিয় মানুষ বাধ্য হয়েছে প্রতিবাদে গর্জে উঠতে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ভরতপুরের বিধায়ক বলেন,খিদিরপুরে ৭৮ নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত কাজে তিনি যান।স্থানীয় বাসিন্দারা এবং টিএমসি যুব নেতা শাহবাজ আলম এবং তার নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ের মানুষজন গো- ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে।

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?