দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী। বুধবার ভোর রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর (Maitrapur)সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পার সহ তাদের গ্রেফতার করে।স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন।দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।

বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসী সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা, রঞ্জিত মাইতি ও কৃষ্ণ প্রসাদ ভূঁইয়া (নন্দকুমার)।ধৃতদের কাঁথি মহকুমা আদালতে (Kanthi Court) পেশ করা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। সমুদ্রের পরিবেশ রক্ষা ও বেআইনি কারবার রুখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এখন থেকে দিঘার সমুদ্র সৈকতে (Digha Sea Beach) রাতের অন্ধকারে যাতে বালি চুরি না হয় তার জন্য বিশেষ নজরদারি চালাবে পুলিশ। এর আগে কখনো দিঘার সমুদ্র সৈকত থেকে এই ধরনের বালি চুরির ঘটনা ঘটেনি। এই চক্রে আর কারা যুক্ত আছে এবং এই বালি কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের