‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে হুমকি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humayun Kabir)। তাঁর অভিযোগ, বুধবার সে খিদিরপুরে ফিরহাদ হাকিমের বিধানসভায় এলাকায় একজনের আমন্ত্রণে একটি বাড়িতে গিয়েছিলেন। ওই এলাকাটি কলকাতা পৌরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের অধীনে।সেখানে ফিরহাদ হাকিমের দলের তৃণমূল নেতা শাহবাজ আলম বেশ কিছু সাকরেদদের জড়ো করে তাকে বিক্ষোভ দেখায়। তার গাড়ির উপরে হামলা চালানোর চেষ্টা করে। গো ব্যাক স্লোগান দেয়। এর আগেও হুমায়ুনের অভিযোগ তিনি যখন ব্রিগেডের মাঠে জনসভা করার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন সেই সময়ও কিছু তৃণমূলের লোক তাকে বিক্ষোভ দেখিয়েছিল। বিজেপির বি টিম বলে স্লোগান দিয়েছিল।

এরপরই কলকাতার ময়দানে এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি ক্ষমতা থাকে আগে থেকে ঘোষণা করে যেন কলকাতার মেয় মুর্শিদাবাদের পা রাখেন। সেদিন মুর্শিদাবাদে তাঁর কি ক্ষমতা তিনি বুঝিয়ে দেবেন। আস্ত কলকাতায় ফিরতে দেবেন না ফিরহাদ হাকিমকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভরতপুরের বিধায়ক বলেন তাকে যদি আক্রমণ করা হয় তাকে যদি বিক্ষোভ দেখানো হয় তাহলে তিনি কখনোই রসগোল্লা ছুঁড়ে দেবেন না। ফিরহাদ হাকিম কতদিন কলকাতা পুরসভার মেয়র থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল প্রসঙ্গে হুমায়ুন বলেন উনি নাটক করেন ।সুপ্রিম কোর্টে গিমিক করেছেন। নাটক করে ভোটে জিততে চাইছেন।

বাম ও কংগ্রেসের জন্য ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দরজা খোলা থাকবে বলে হুমায়ুনের বার্তা যদি কোন সমঝোতা না বের হয় তাহলে তিনি একা লড়াই করবেন। এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে ‘বোদ্ধা নেতা’ বলে কটাক্ষ করেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক বলেন ২০১০ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তখন তিনি বিভিন্ন জনের সঙ্গে জোট বেঁধেছিলেন। এখন সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা প্রশ্ন তুলছেন! তখন কি অন্ধ ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। কখনো বিজেপির সঙ্গে জোট করেছেন। কখনো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল গঠন করেছেন। এসব কাণ্ড ভুলে গেছেন সুজন চক্রবর্তীরা? প্রশ্ন তোলেন হুমায়ুন কবীর।

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?