বেহাল রাস্তায় খাটিয়ায় আসা রোগীর মৃত্যু হল মালদা হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি ,হবিবপুর: মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) নিয়ে আসা হয়। সেই রোগীর মঙ্গলবার মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।মালদার হবিবপুর থানার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর (Ranjipur)এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বর্ষার সময় ভয়ংকর পরিস্থিতি হয়। কোন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। রানী সরেন নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে ।তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরই তাকে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মৃত্যু হল তার। পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না। সেই সঠিক সময় চিকিৎসা পেত।এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা।বিজেপির অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ী তৃণমল।

পাল্টা তৃণমূলের দাবি, ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ বিধায়ক, সাংসদ সব বিজেপির। কেন তারা উন্নয়ন করেনি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দায় কেউ নিজের কাঁধে না নিয়ে একে অপরের দিকে ঠেলে দিচ্ছে। শুরু হয়েছে এই মৃত্যু আর অচল রাস্তা কে কেন্দ্র করে রাজনীতির কাদা ছোড়াছুড়ি।ওই গ্রামের মানুষ চায় তাদের এই অচল রাস্তা চলাচলের উপযুক্ত করুক প্রশাসন। যাতে আর কোন অসুস্থ মানুষকে দেরিতে হাসপাতালে গিয়ে মৃত্যুর মুখে পৌঁছতে না হয়।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?