আকাশ থেকে পড়ছে ১০ টাকার কয়েন, ২০০ টাকার নোট ,মালদায় হইচই কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: এক অদ্ভুত কান্ড ।আকাশ থেকে নাকি পরছে টাকা। এমনই ঘটনাকে ঘিরে হবিবপুর থানার(Habibpur P.S.) ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায়, ভিড় জমেছে সাধারণ মানুষের। সোমবার থেকে রাস্তার উপরে পড়ছে ১০ টাকা ও ৫ টাকার কয়েন আবার কখনও দুশো টাকার আস্ত নোট। এমনই ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়াতে(Social Media) ।যদিও এ ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে কখনো ২০০ কখনো ৫০ টাকা ৫ টাকা ২ টাকার কয়েন পরছে আকাশ থেকে। তা ঘিরে হৈচৈ পড়ে যায় এলাকায় । যেই টাকা পরছে অমনি সকলে দৌড়াচ্ছে হইচই করে সেদিকে। যে আগে ছুটে গিয়ে হাতে নিতে পারছে সেটা তার।

মঙ্গলবার সকাল থেকে একই ঘটনা ঘটতে থাকে ওই এলাকায়। রান্নাবান্না বন্ধ করে বড়দিনের আগের দিন সকাল থেকে বাড়ির গৃহবধূ ছেলে মেয়ে সকলে নেমে পড়েন কয়েন আর টাকা কখন আকাশ থেকে পড়ব তা কুড়োতে। এমনই খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমায়েত হয় সাধারণ মানুষ। অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি ফিরে যান। সেই টাকা কুড়াতে ভিড় করছে আশেপাশে গ্রামের মানুষজন। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। করা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সন্ধানে ওই এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। কিন্তু বড়দিনের আগের দিন সান্তাক্লজের মত আকাশ থেকে কয়েন আর নোট পড়ার ঘটনা অবাক করে দিয়েছে ছোটদের। অনেকে আবার এই টাকা জমিয়ে বড় দিনে কেক খাওয়ার প্ল্যান কষেছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি উত্তর প্রদেশে একটি বিয়ে বাড়ি থেকে জেসিবি মেশিন নিয়ে এসে টাকা ওড়ানো হয় শূন্যে। বিদেশেও একাধিক বার টাকার বান্ডিল কখনো ছাদ থেকে কখনো বা উঁচু স্থান থেকে ছোড়া হয়। কিন্তু খোলা আকাশ থেকে পুরুলিয়ার অস্ত্র বর্ষণ(Purulia Arms Dropping) কাণ্ডের পর মালদায় কয়েন আর টাকার নোট ফেলার ঘটনা রীতিমতো হইচই কাণ্ড বেঁধেছে। সকলেই তাকিয়ে আছে আকাশ পানে। হে আল্লাহ মেঘ দে, পানি দে’র বদলে, সকলে বলছে টাকা দে, কয়েন দে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের