হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: মালদা জেলার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার। সম্প্রতি তিনি হবিবপুর বিধানসভার(Habibpur Assembly) ধুমপুর ও কানতুর্কা অঞ্চলের একাধিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং ভোটের আবেদন জানান।প্রচারে বেরিয়ে তিনি স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান। বিভিন্ন গ্রাম ও এলাকায় তার উপস্থিতিতে উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও।

এদিন অমল কিস্কু(Amal Kisku) বলেন, রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রকল্পগুলির সুফলই এবারের নির্বাচনে বড় ভূমিকা নেবে বলে তিনি মনে করেন।তিনি আরও জানান, মানুষের এই সমর্থন ও ভালোবাসা তাকে আশাবাদী করে তুলেছে এবং তিনি বিশ্বাসী যে, আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করবেন।হাবিবপুর বিধানসভার প্রার্থী অমল কিস্কু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ১০৫ টি প্রকল্প আছে তার বার্তা নিয়েই তিনি ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। যুবদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে মাসিক অনুদানের কথা ঘোষণা করেছে তাতেই প্রত্যেক বিধানসভায় তৃণমূলের ভোট বেড়েছে বলে তিনি দাবি করেন। নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান তৃণমূল প্রার্থী।

এদিকে,প্রচারের মাঝে মালদা বিধানসভার যাত্রাডাঙ্গা অঞ্চলে বেড়াতলী গ্রামে দীর্ঘদিন ধরে তৃণমূলে থাকা প্রায় ৪০টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন প্রার্থী ও সাংসদের হাত ধরে।মঙ্গলবার মালদা বিধানসভার প্রার্থী গোপাল সাহা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে প্রচারে বের হন। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমার মাধ্যমে ভোট প্রচার করেন এবং হিন্দুকে রক্ষা করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান গ্রামবাসীদের কাছে।

মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড়

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল