রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি বনে গেলেন আনিসুর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: প্রতিদিনের মতো শনিবার সকালে এলাকায় রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিলেন । কাজের বিরতির ফাঁকে পাশের লটারি(Lottery) দোকান থেকে হঠাৎ ইচ্ছে হওয়ায় কিনেছিলেন একটি লটারির টিকিট। রবিবার দুপুরে কাজের ফাঁকে খাওয়া-দাওয়া করার পর লটারির মেলানোর পর একেবারে তার চক্ষু চরকগাছ। প্রথম পুরস্কারই কিনা তার কপালে জুটেছে। মাঝেমধ্যে দু একটি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতেন হাবড়ার বাসিন্দা ওই যুবক আনিসুর রহমান মন্ডল(Anisur Rahaman Mondal)।

কোনবার কোন পুরস্কার তিনি পান নি।তবে একেবারে কোটিপতি হয়ে যাবেন তা কিছুতেই তিনি বুঝতে পারেননি। রবিবার সন্ধ্যা থেকে তার বন্ধুরা ও পরিজনেরা তাকে ফোন করে টিকিটের খবরের বিষয় যেমন জানতে চেয়েছেন, তেমনি শুভেচ্ছাও জানাচ্ছেন । এখন রাতারাতি কোটিপতি হয়ে ওঠা ওই রাজমিস্ত্রির বাড়ি গ্রামের দ্রষ্টব্যস্থল। কেউ আছেন ফুলের তোড়া নিয়ে কেউ আবার মিষ্টি নিয়ে হাজির তাকে শুভেচ্ছা জানাতে। কোথায় বলে, ঘরামির ঘর ছেদা হয়। সখ ছিল আলিপুর এর নিজের একটি ছোট্ট সুন্দর বাড়ি তৈরি করার। এবার টাকা পেলে সবার প্রথম সে সেটি করবে।

শুধু তাই নয় মা-বাবা স্ত্রী পুত্রকে তাদের পছন্দসই উপহার কিনে দিয়ে নিজের জন্য একটি মোটরসাইকেল কিনবেন। ওই রাজমিস্ত্রির কাজ সে ছাড়বে না। কারণ এই কাজ করতে সে ভালোবাসে। তবে লটারি টিকিট কাটার নেশা যে খারাপ তা তার পরিবারের অন্যান্য সদস্যরা মনে করেন। তাই তাদের বক্তব্য রাজমিস্ত্রি আনিসুর বাজারে একটি দোকানঘর কিনে ব্যবসা শুরু করুক। উপরওয়ালা তাকে একবার উপহার দিয়েছে, বারবার দেবে না। এরপর বাকিটা সে পরিশ্রম করে গড়ে তুলুক।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের