হাবরার প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খাদ্য মেলার আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খাদ্য মেলার আয়োজন। প্রায় ৭০ বছর ধরে ঐতিহ্য বহন করে চলা উত্তর ২৪ পরগনার হাবরার(Habra) আশুতোষ কলোনির সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা পাঁচশো । যা সরকারি অনেক বিদ্যালয়ের কাছে সত্যিই ঈর্ষণীয় ব্যাপার । স্কুলের তরফে একদিনের খাদ্য মেলার আয়োজন করে একদিকে যেমন কচিকাচাদের বার্তা দেওয়া হল, তেমনি কত টাকা বিনিয়োগ করে কতটা লাভ করা সম্ভব বা ,কি ধরনের খাবারে মানুষের চাহিদা রয়েছে, কিভাবেই বিক্রি বা পরিবেশন করা হয় খাবার তা যেমন কচিকাচারা উপলব্ধি করানো হয়।

অনেক বাচ্চারাই থাকে গৃহবন্দী । কার্যত মেলা খেলা থেকে অনেকে দূরে থাকে। তাই তাদের এক ছাতার নিচে এনে মেলার আনন্দ দেওয়াটাও ছিল তাদের উদ্দেশ্য । এমনটাই জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ভদ্র। এদিন স্কুল প্রাঙ্গণে বসেছিল ১২টি খাবারের স্টল । কচিকাঁচারাই স্টলের দায়িত্ব সামলাচ্ছিল।

তাদের সঙ্গে সাহায্য করছিল পরিবারের অন্যান্য সদস্যরা। কচিকাচাদের একদিনের এই খাদ্য মেলায় শুক্রবার দুপুরে স্কুলে হাজির হয়েছিলেন হাবরা পুরসভার(Habra Municipality) চেয়ারম্যান পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা ও গোবরডাঙ্গা পুরসভার(Gobardanga Municipality) পুরপ্রধান শঙ্কর দত্ত। স্কুলের এ ধরনের উদ্যোগকে তারা প্রশংসা করেন। পাশাপাশি বার্তা দেন এই উদ্যোগ আরো অন্য স্কুলে ছড়িয়ে দেওয়ার।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের