ভোটের আগে হাবড়ায় স্কুলের সামনে উদ্ধার ৮টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আর মাত্র দু’দিন পর দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় স্কুল চত্বর থেকে  উদ্ধার তাজা বোমা। ঘটনাটিকে ঘিরে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। 

সোমবার হাবড়া থানার অন্তর্গত পৃথিবী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সূত্রের খবর, কয়েক দিন আগেই বারাসাত পুলিশের তরফে নির্বিঘ্ন ভোটের আশ্বাস দেওয়া হয়েছিল। তার মধ্যেই এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, পরিকল্পিতভাবে এলাকা অশান্ত করতে বিজেপি এই বোমা রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলই ভোটারদের ভয় দেখাতে এই কাজ করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে এই ঘটনায় হাবড়া জুড়ে উদ্বেগ বাড়ছে, নিরাপত্তা নিয়ে বাড়ছে সংশয়।

আরও পড়ুনঃ শওকত মোল্লার উপর হামলার অভিযোগ, ভোট আবহে উত্তপ্ত ভাঙড়

জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। পরে সেখান থেকে মোট ৮টি তাজা বোমা উদ্ধার করে এবং  সেইগুলিকে দ্রুত বম্ব স্কোয়াডকে ডাকা হয়।  এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। প্রসঙ্গত, এটি একটি জনবহুল এলাকা এবং স্কুলের সামনে এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরদিকে, ভাঙড়ের পোলেরহাট থানার কাছে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা