কোরআন অবমাননা! বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিণঘাটা: নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিজেপির বিধায়ক অসীম সরকার(MLA Asim sarkar) মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরান নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায়(Nadanghat P.S.) বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

তাদের দাবি ,অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয় তার দাবি জানান তারা।তাই অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তারা জানান থানার পক্ষ থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অফিসাররা।

এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। বিজেপি বিধায়ক প্রকাশ্যে কি মন্তব্য করেছিলেন তার ভিডিও ফুটে সংগ্রহ করছে পুলিশ। এর আগে একাধিকবার দল থেকে সংশ্লিষ্ট বিজেপি বিধায়ককে বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছিল।এর আগে উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপি বিধায়ক অসীম সরকার । প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বিস্ফোরক হন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বলে দাবি করেন । প্রয়োজনে বাংলাদেশকে ভারতের অঙ্গ হিসেবে নিয়ে উগ্রবাদীদের উচিত শিক্ষা দিয়ে পাকিস্তানের পাঠিয়ে দেওয়ার দাবি করলেন তিনি ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর