হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হলদিয়া ও দুর্গাচকের মাঝামাঝি শিল্প প্রবেশ গেটের কাছে গ্যাস পাইপ ফেটে যাওয়ার জেরে মঙ্গলবার ভোর থেকেই ব্যাপক প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ট্রেন চলাচলে। সকাল ৫টা ২০ মিনিট থেকে হলদিয়া-দুর্গাচক রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল এবং সংক্ষিপ্ত রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, গ্যাস পাইপে ফাটল ধরা পড়ার পরই ঘটনাস্থলে মেরামতির কাজ শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অনেক যাত্রীকে বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে।

৩৮০৫২ হলদিয়া–হাওড়া লোকাল মঙ্গলবার, ৩০ জুন সম্পূর্ণ বাতিল।

৩৮০৫১ হাওড়া–হলদিয়া লোকাল দুর্গাচক পর্যন্ত চলবে। এরপর আর হলদিয়া যাবে না।

৩৮০৫৪ হলদিয়া–পাঁশকুড়া লোকাল হলদিয়ার পরিবর্তে দুর্গাচক থেকে যাত্রা শুরু করবে।

২২৩৩০ আসানসোল–হলদিয়া এক্সপ্রেস তমলুক পর্যন্ত চলবে। সেখানেই যাত্রা শেষ হবে।

২২৩২৯ হলদিয়া–আসানসোল এক্সপ্রেস হলদিয়ার পরিবর্তে তমলুক থেকে যাত্রা শুরু করবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজ সম্পূর্ণ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে হলদিয়া ও দুর্গাচকের মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস পাইপ ফেটে যাওয়ার ঘটনায় আপাতত হলদিয়া শাখার রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বহু যাত্রী সমস্যায় পড়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছে রেল এবং সংশ্লিষ্ট দফতর। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’