হলদিয়াতে ছেলেকে খুনের অভিযোগ সৎমা ও বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া ও বারাসত: ছেলেকে খুনের অভিযোগ সৎমা ও বাবার বিরুদ্ধে ।হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় ভাগ্যবন্তপুরে রবিবার এমন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনভর । মৃত যুবকের নাম শেখ সাহিক রহমান (২২)। নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করতে প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র ছেলেকে খুন করার অভিযোগ উঠল বাবা ও সৎমার বিরুদ্ধে । রুমের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় মৃতদেহ ।এই মর্মে হলদিয়ার দুর্গাচক থানায়(Durgachak P.S.) একটি এফ আই আর দায়ের হয়েছে । মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে।অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।

হলদিয়া মহকুমা হাসপাতালে(Haldia Hospital) তার ময়না তদন্ত হয় । ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক । সোমবার পুলিশ তদন্ত করে ইতিমধ্যে একজনকে বাবা শেখ মোহাম্মদ শরীফ ওরফে বাপিকে গ্রেফতার করে । বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক এলাকায় এক মহিলাকে মারধোর করে তালা বন্ধ করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে। তার অপরাধ দীর্ঘ ৩২ বছর এই বাড়িতেই ভাড়া থাকার পরে মালিক উঠে যেতে বললে, ছমাস সময় চেয়েছিল এই মহিলা ।যে কারণেই তাকে মারধোর করে তালা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ মহিলার। শুধু তাই নয়, প্রতিবেশীরা জানাচ্ছে, মহিলার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অত্যাচার চালানো হয়েছে।

কখনো বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ।কখনো তো দরজার সামনে গাথনি করে দেওয়া হয়েছে ।শুধু তাই নয়, পাশাপাশি থানায় মিথ্যে মামলা দিয়েও তাকে জেল খাটানো হয়েছে বলে অভিযোগ। এই ভাড়াটিয়া মহিলাকে তুলতে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে মারধর করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। এরপরেই অভিযুক্ত বাড়িওয়ালা রানু মল্লিক এর সাথে কথা বলে পুলিশ। তিনি তালা খুলতে না চাইলে তালা ভেঙে মহিলাকে উদ্ধার করে বারাসত থানায় নিয়ে আসে পুলিশ । গোটা বিষয় তদন্ত করে দেখছে পুলিশ ।

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা