হালিশহরে ঘরের টালি খুলে ভিতরে প্রবেশ করে স্ত্রীকে খুন করল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর ভুতবাগান এলাকায় ঘরের ৬’টি টালি খুলে ভেতরে ঢুকে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটছে হালিশহর(Halisahar) ভুত বাগান এলাকায়। মৃতের নাম জ্যোৎস্না মন্ডল( ৪৫)। অভিযুক্ত স্বামির নাম উজ্জ্বল মন্ডল। এই ঘটনার পর ফেরার অভিযুক্ত উজ্জ্বল মন্ডল। সকাল বেলায় ঘরের টালি খুলে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রির গলার নলি কেটে খুন করে পালিয়ে যায়।এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশ কে খবর দেয়।বীজপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তদন্তে পুলিশ জানতে পারে,নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করে কাঁচরাপাড়ার উজ্জ্বল মন্ডল ।

দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলত উজ্জ্বল মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না মন্ডল(Joysna Mandal) ও উজ্জল মণ্ডলের মধ্যে। পারিবারিক ঝামেলায় এমন পর্যায়ে চলে যায় যে সোমবার রাতে স্ত্রী জ্যোৎস্না মন্ডলের গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করলেন তার নিজের স্বামী সেই ঘটনায় হতবাক সকলে ইতি। ইতিমধ্যেই স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। প্রসঙ্গত বাসন্তীতে দেওরের হাতে খুন হতে হয়েছিল বৌদিকে। ঠিক সেই একই রকম ঘটনা প্রকাশ্যে এল কাঁচরাপাড়া শহরে। কাঁচরাপাড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির বাসিন্দার বছর ৪৫ এর জ্যোৎস্না মন্ডল প্রতিদিনের মতো নিজের ঘরেই শুয়ে ছিলেন ।

কিন্তু গভীর রাতে পেয়ারা গাছ বেঁয়ে ওপরে উঠে ঘরের ছ’টি টালি খুলে ঘরে প্রবেশ করে তার স্বামী উজ্জ্বল মণ্ডল(Ujjal Mandal)। ভেতরে প্রবেশ করে স্ত্রীর গলা কেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ইতিমধ্যে এই ঘটনা প্রকাশ্যে এসেছে।এর আগেও বহুবার তার শাশুড়িকে তার শ্বশুর প্রাণে মারার হুশিয়ারি দিয়েছিল ।ঠিক গত সোমবার তা শেষ পর্যায়ে পৌঁছে দেয় তার শ্বশুরমশাই। তার শ্বশুরমশাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করেছেন বৌমা সহ প্রতিবেশীরা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?