হরিহরপাড়ায় পুলিশের হানা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার(Hariharpara P.S.) মসুরডাঙ্গা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইউনূস শেখ (৫৫)। তার বাড়ি বহরমপুর থানার(Baharampur P.S.) নগড়াজাল এলাকায়। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় আগ্নেয়াস্ত্র পাচার করতে এসে পুলিশের জালে ধরা পড়ে।

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইউনূস শেখ(Iunush Sk.) আগ্নেয়াস্ত্রটি একজন স্থানীয় ব্যক্তির কাছে বিক্রি করার পরিকল্পনা করছিল। সেই সময়েই পুলিশ হানা দিয়ে তাকে গ্রেফতার করে।

শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো অস্ত্র পাচারচক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে। এর পাশাপাশি,গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমকল- বহরমপুর রাজ্য সড়কের নিশাদবাগ থেকে মোট ২৪ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বপন বর্মন কোচবিহারের বাসিন্দা ও রবিউল সেখ মুর্শিদাবাদে নওদা থানার মধুপুর এলাকার বাসিন্দা। শিলিগুড়ি থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে বেআইনি মাদকদ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের জেলা আদালতে পেশ করে পুলিশ শুক্রবার।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির