হরিহরপাড়াতে ভিলেজ পুলিশকে মারধর করে দাদাগিরি দেখানোর অপরাধে গ্রেফতার প্রধানের স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিহরপাড়া: ভিলেজ পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রধানের স্বামী। ধৃত ব্যক্তির নাম শাহনুজ্জামান শেখ(Sahanujaman Sk.)। ওই ঘটনায় পুলিশ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে হরিহরপাড়া থানার স্বরূপপুর গ্রামের ওই ঘটনায় পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে(Murshidabad CJM Court) হাজির করে। এর পরে পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বরূপপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূলের আয়েশা বিবি’র স্বামী শাহনুজ্জামান শেখ-সহ তিন জনকে গ্রেফতার করে সোমবার মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করলে বিচারক ধৃতদের ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হরিহরপাড়ার(Hariharpara) স্বরূপপুর এলাকায় রাস্তায় পাশ দেওয়াকে কেন্দ্র করে মাইনুল শেখ নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শাহনুজ্জামান শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ওই যুবককে উদ্ধার করতে গেলে এক ভিলেজ পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ।ওই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শনিবার রাতেই গ্রেফতার করা হয় দু’জন অভিযুক্তকে।

রবিবার রাতে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শাহনুজ্জামান সহ আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। আদালতের নির্দেশে আগামী ১১ দিন তাদের কাটাতে হবে জেলে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির