অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: ৭ দিনের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। পরে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায়(Harishchandrapur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের ইটবান্ধা গ্রামের। প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা নারিজা পারভিন। তাঁর অভিযোগ, সাদলীচক গ্রাম পঞ্চায়েতের কালেকটরি গ্রামের বাসিন্দা মহম্মদ হারুন অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৬৫ হাজার টাকা নেন।

সাত দিনের মধ্যে চাকরি হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ ১০ মাস কেটে যাওয়ার পরও কোনও চাকরি মেলেনি। অভিযোগকারী নারিজা পারভিন(Nariza Parvin) জানান, তাঁর বাবার বাড়ির এলাকার পরিচিত হওয়ার সূত্রে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ হয়। চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৬৫ হাজার টাকা নেওয়া হয়। এমনকি চাকরি হয়ে গেলে আরও টাকা দিতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় তো দূরের কথা, ১০ মাস পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। বারবার টাকা ফেরত চাওয়া সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি। উল্টে তাঁকে হুমকি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ।

নারিজার স্বামী আবু সামা বলেন, দিনমজুরি করে জমানো টাকা দিয়েছিলাম। চাকরির ব্যবস্থা করে দিতে পারেননি। এখন টাকাও ফেরত দিচ্ছেন না। উল্টে আমাদের ভয় দেখানো হচ্ছে। যদিও অভিযুক্ত মহম্মদ হারুন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন,কারো কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোনও টাকা নেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী