বিধানসভা ভোটে কোন রেফারি থাকবে না, বিরোধীদের ফুটবলের মত আক্রমণ করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভলিবল টুর্নামেন্টের পর এবার ফের বিতর্ক ফুটবল টুর্নামেন্টে। আর সেই স্থান হল ফের মালদা।ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতির। ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার উস্কানি দেওয়া হল কর্মীদের। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টে গোলকিপার হলেন আইসি(IC)। বল মারলেন তৃণমূল নেতারা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ খেলার মাঠেও পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুশিয়ারি আসলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে । পুলিশ তৃণমূলের রেফারি না হলে তৃণমূল থাকবে না বলে খোঁচা বিরোধীদের।

এদিন মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল মাঠে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আট দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ছাত্র নেতা প্রণব দাস, হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.)আইসি মনোজিৎ সরকার। এখানেই মঞ্চ থেকে জিয়াউর রহমান বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন ফুটবল খেলার সময় যে ভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে। সেই ভাবে ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। ফুটবল মাঠে রেফারি থাকে লাল কার্ড(Red Card) দেখানোর ভয় থাকে। কিন্তু বিধানসভা ভোটে কোন রেফারি থাকবে না।

খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণের এই ভাবে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। আবার সেই সময় মঞ্চে বসে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মনোজিৎ সরকার। এদিন খেলার শুরুতে উপস্থিত অতিথিরা মাঠে নামেন বল নিয়ে। সেখানেই দেখা যায় স্থানীয় থানার আইসি গোলকিপারের ভূমিকায়। আবার বল মারছেন তৃণমূল নেতা জম্মু রহমান,জিয়াউর রহমান, মর্জিনা খাতুন। বিরোধীদের অভিযোগ এই ভাবেই পুলিশ তৃণমূলকে বাচায় যেভাবে গোল বাচাচ্ছে। আর ভোটের সময় তৃণমূলের রেফারি হল পুলিশ।পুলিশ উঠিয়ে নিলে কত ধানে কত চাল সেটা বুঝে নেওয়া যাবে। প্রসঙ্গত যে অঞ্চলে আজ খেলা ছিল সেই অঞ্চলে এই মুহূর্তে বিরোধীদের দখলে। ব্লক তৃণমূল সভাপতির সাফাই সামনে নির্বাচন তাই কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি এই কথা বলেছেন। তার এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা করেছে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের