হরিশ্চন্দ্রপুরে ছাত্রীর আত্মহত্যার ঘটনার পিছনে কারন কি সমকামিতা?

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: দুইজন মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক। তাদের একসঙ্গে সারা জীবন থাকতে চাওয়া। সহজে মেনে নেবে না সমাজ। ভবিষ্যতে নিজেদের সম্পর্কের পরিণতির কোন সম্ভাবনা না দেখতে পেয়েই কি মানসিক অবসাদে ভুগছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী? বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে পরিবারের লোকের কাছ থেকে মিলে ছিল ভৎসনা? না পেছনে আরো বড় কোনো কারণ? মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার রহস্য আরো ঘনিভূত হচ্ছে। সমকামী সম্পর্কের জেরেই কি আত্মঘাতী হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী? তুলসীহাটা এলাকার বাসিন্দা ওই ছাত্রী এবং তার ঘনিষ্ঠ বান্ধবীর ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই সমকামী সম্পর্কের কথা জোড়ালো হতে শুরু করেছে।বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই এমনই দাবি উঠে আসছে যে পরিবার থেকে সম্পর্ক মেনে না নেওয়ার কারণে সে আত্মঘাতী হয়েছে বলে দাবি অপর বান্ধবীর। এমনকি পাশাপাশি এও দাবি করা হয়েছে হয়তো তার পরিবারই আত্মহত্যা করতে বাধ্য করেছে ওই ছাত্রীকে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)এলাকা জুড়ে।

এই মাসের প্রথম দিকে তুলসিহাটা এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মৃত ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তার বান্ধবীর পরিবার থেকে তাদের মেয়েকে হুমকি দেওয়া হচ্ছিল। কারণ কিছু দিন আগে স্থানীয় রামসিমুল গ্রামের একটি ছেলের সঙ্গে তার বান্ধবী পালিয়ে যায়। আর সেই ঘটনার জন্য অপর বান্ধবীকে দায়ী করে ওই বান্ধবীর পরিবার। এরপর থেকে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের দাবি আর সেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে বলে এমনটাই দাবি করেছিল মৃতার পরিবার। আর এই ঘটনার পরেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই মৃতা ছাত্রীর বান্ধবী তথা বিহারের আজমনগরের বাসিন্দা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মৃতার সঙ্গে তার দীর্ঘ কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আদতে তারা সমকামী। একে অপরকে তারা খুব ভালোবাসতো। বিয়ে করবে বলেও সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তারা। এলাকারই এক যুবকের সঙ্গে মৃতা ওই বান্ধবী তাকে কলকাতায় পাঠিয়ে দেয়।

সেখানে কিছু দিন পর তাকে বিয়ে করবে বলে জানিয়েছিল। কিন্তু এই ঘটনার পরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেন পলাতক মেয়েটির বাবা। পুলিশ তাকে কলকাতা থেকে উদ্ধার করে নিয়ে আসে। তারপরই দুই পরিবারের মধ্যে সন্দেহ দানা বাঁধে দুই বান্ধবীর সম্পর্ক নিয়ে। এমনকি এই ঘটনার জন্য পলাতক মেয়েটির বাবা তার মেয়ের অন্যত্র বিয়ে পর্যন্ত ঠিক করে। বান্ধবীর দাবি তাদের সম্পর্কের কথা জেনে ফেলাতেই তার ওই বান্ধবীর বাড়ির লোক তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে বলেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিংবা মেরে ফেলে ঝুলিয়ে দিতে পারে তার বান্ধবীকে।এদিকে এদিন তার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে প্রমাণ স্বরূপ একাধিক ছবি ভিডিও(Video) এবং কল রেকর্ডিং সাংবাদিকদের হাতে তুলে দেয়।এরপর এই আত্মহত্যার(Suicide) ঘটনার পিছনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যি সত্যিই কি তার বান্ধবীর সঙ্গে এই সম্পর্ক তার পরিবার মেনে না নেওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছিল নাকি তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া হয়েছিল তার পরিবারের তরফ থেকে। পুলিশি তদন্তের পর বেরিয়ে আসবে আসল রহস্য।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর