গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া ৭ জন হরিশ্চন্দ্রপুরের বাড়িতে ফিরলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর:হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের সাতজন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেন। তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা। এরপর কি কাজ হবে? কি ভাবে সংসার চালাবেন? তা জানেন না শ্রমিকরা।

এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন(Marjina Khatun)। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সোমবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন (Tajmul Hossian)ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কি না। না কি ফের তাদের যেতে হবে ভিন রাজ্যে। যদিও তৃণমূলের এই আশ্বাসকে ভাঁওতাবাজি বলেই কটাক্ষ বিজেপির। তবে ওই পরিবার এখন কি করে রোজগার হবে কি করে তাদের মুখে অন্ন জুটবে, সেই আতঙ্কে দিন কাটাচ্ছে। এর পাশাপাশি কিভাবে তারা হেনস্থার শিকার হয়েছে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরছেন অন্যান্য গ্রামবাসীদের কাছে।

আটক হওয়া শ্রমিকদের অভিযোগ তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গত পাঁচ দিন ধরে তাদের হরিয়ানার পুলিশ আটক করে নানাভাবে হেনস্থা করেছে।তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banrjee) সোমবার বীরভূম থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন। তাদের একশ দিনের কাজ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?