প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর।শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার(Harischandrapur P.S.) পুলিশ।কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের(Salalpur Village) এক কিশোরের।সে পরিযায়ী শ্রমিক।দিল্লিতে সেলাই কারখানায় কাজ করেন।দীর্ঘ আট মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।রাত জেগে চলত তাদের গল্প।

ছেলে কথা দিয়েছিল প্রথিবীর কোন শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না।বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে।৪ জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায়,যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও,না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা(Suicide) করব।আর এই কথার পরিপ্রেক্ষিতেই মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসে পড়েন।হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন।

খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয়।এরপরই ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন। এরপরই এই চরম পরিণতি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেমিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার