হরিচন্দ্রপুরে পাটের ক্ষেত থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: বাড়ি থেকে অদূরে পাটের জমির আল থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের রক্তমাখা দেহ উদ্ধার করলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।খুন নাকি দূর্ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।তবে পরিবারের লোকেদের দাবি কেউ বা কারা তাকে খুন করে পাটের জমির আলে ফেলে দিয়ে চলে গেছে।সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালদহ গ্রামের মাঠে।পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি(৫৮)।বাড়ি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামে।পরিবারে সূত্রে জানা যায়,এদিন সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে নসমো আলি পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সালদহে এক চায়ের দোকানে চা পান করতে যায়।বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকেরা তার খোঁজে বেড়িয়ে পড়েন।স্থানীয় এক বাসিন্দা মারফতে জানতে পারেন বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তার রক্তমাখা মৃতদেহ পড়ে রয়েছে।পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Hospital)পাঠায় পুলিশ।অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলীর ছেলে মুনাজির আলীকে জিঙ্গাসা বাদের জন্য থানায় নিয়ে আসেন‌ পুলিশ।তবে এই ব্যাপারে চায়ের দোকানদার মুখ খুলতে চাননি।আরো জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকটি অবিবাহিত।ভাইপো বাবুল আলি ও জাহাঙ্গীর আলির কাছেই থাকতো এবংভিক্ষাবৃত্তি করেই সে দুমুঠো আহার জোগাড় করত। কেন এই ধরনের ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই