আবাস যোজনা থেকে নাম বাদ যাওয়ায় ব্লক অফিসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম।ঘর পাননি অভাবী গৃহবধূ।ব্লক দফতরে গিয়েও সুরাহা না হলে ব্লক দফতরের মধ্যেই বিষ(Poision) পান করে আত্মহত্যার চেষ্টা। সঙ্গে সঙ্গে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাঁধা তৃণমূল নেতাদের।গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির।

মালদার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ২ নং ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুকতারা বিবি (৪৫)।পাকা বাড়ি নেই। অভাবি সংসারে আশা করে ছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতেও নাম ছিল। কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়।এই নিয়েই এদিন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক দফতরে যান শুকতারা। সেখানে কোন সুরাহা না মেলাতে দফতরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল।ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তরা ঘর পায় না।যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে।সেটা বারবার প্রমাণ হচ্ছে।পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির। ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।এই ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হরিশচন্দ্রপুর এলাকায়।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার