বাবার বাড়ি থেকে সম্পত্তি না আনায় শ্বশুরবাড়িতে গরম খুন্তির ছ্যাঁকা গৃহবধূকে

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: বাবার বাড়ি থেকে সম্পত্তি না নিয়ে আসায় শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার গৃহবধূ। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে হাত পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কারেন্টের শক দিয়ে মারার চেষ্টা। অভিযোগ উঠেছে স্বামী সহ বধূর শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) রাঙ্গাইপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর আগে রাঙ্গাইপু্র গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামের(Tarikul Islam) সঙ্গে বিয়ে হয়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সরনপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বড় মেয়ে সহিদা সুলতানার(Sahida Sultana)।

তাদের দুই নাবালক সন্তান রয়েছে। অভিযোগ,বিয়ের পর থেকেই বধূকে সম্পত্তি নিয়ে আসার জন্য স্বামী সহ শ্বশুর-শাশুড়ি অত্যাচার করে। শ্বশুরবাড়িতে আসার পর পাঁচ দিন হল বধূর। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বধূর হাত পুড়িয়ে দিয়েছেন শ্বাশুড়ি। তিন দিন ধরে বধূকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। রবিবার বধূকে মারধর করে কারেন্টের শক দেওয়া চেষ্টা করেন। বধূর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে‌ন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

বধূকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্বামী তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।গ্রামবাসীদের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী তারিকুল ইসলাম তার স্ত্রীর উপর অত্যাচার চালাচ্ছে। দিনের পর দিন এই অত্যাচারের মাত্রা বেড়ে চলেছে। এবার নিজের স্ত্রীকে খুন করার চেষ্টা করছে তারিকুল ইসলাম। আর এতে সাহায্য করছে তারিকুলের পরিবারের অন্যান্য সদস্যরা।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?