১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: দীর্ঘ ১৪ মাস ধরে তৃণমূল নেতার কাছে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে ধারালো অস্ত্রের কোপ স্বামীকে।থানায় অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ।অভিনব সন্ত্রাসের অভিযোগ সামনে এল রবিবার সন্ধ্যায়। আইএসএফ সমর্থকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বাড়িতে জোরপূর্বক আটকে রেখে মানসিক ও শারীরিক অত্যাচার করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) অন্তর্গত সোনাপুকুর (Sonapukur)শংকরপুর গ্রাম পঞ্চায়েতের অটো স্ট্যান্ডের ঘটনা।

৩৯ বছরের এক আইএসএফ সমর্থক আব্বাস আলী মোল্লার দাবি, স্থানীয় এক তৃণমূল নেতা ফিরোজ মোল্লা(TMC Leader Firoz Molla) তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। তাঁর স্ত্রীকে ভোগ করছে ওই তৃণমূল নেতা।সেই প্রতিবাদ করতে গেলেই তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেয়। আক্রান্তের অভিযোগ ওই তৃণমূল নেতা তাঁর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও অর্থের লোভ দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ওই তৃণমূল নেতার ভয়ে আতঙ্কে দীর্ঘদিন তিনি বলতে পারেননি। এখন সরকার পরিবর্তন হয়েছে ।বাধ্য হয়ে প্রতিবাদ করছি।

আর সেখানে আমার উপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে ওই তৃণমূল নেতা। আমি হাড়োয়া থানায় এসেছি সুবিচারের জন্য। লিখিত অভিযোগ দায়ের করছি। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক পুলিশের কাছে এই দাবি জানাচ্ছি বলে ওই আইএসএফ(ISF) সমর্থক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। ১৪ মাস ধরে অন্যের বিবাহিত স্ত্রীকে এক তৃণমূল নেতা কিভাবে আটকে রেখে তাকে শারীরিকভাবে ভোগ করছেন এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাড়োয়া থানা এলাকায়।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?