হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার এলাকায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই মহিলা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে বসবাস করতেন। অভিযোগ, কয়েকজন যুবক ওই মহিলাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর একটি বাড়িতে আটকে রেখে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে নির্যাতিতা পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর পরিবারের পক্ষ থেকে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। রাতেই অভিযানে নেমে সঞ্জীব কাহার ও খোকন কাহার নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। রাজু কাহার নামে আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তবে নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনায় মোট চারজন জড়িত ছিল। নির্যাতিতার মা ও বোনের অভিযোগ, চারজন মিলে নির্যাতিতাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

আরও পড়ুনঃ বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পরিবারের অভিযোগ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি