বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: আর মাত্র একদিন পরেই ছিল বিয়ে। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। আত্মীয়-স্বজনদের আনাগোনায় মুখর ছিল পরিবার। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল শোকে। শনিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া(Jamgara) এলাকায় একটি গাছ থেকে এক যুবক ও এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃতদের নাম বিউটি বাগদি (১৯) ও সুকুমার বাগদি(Sukumar Bagdi) (২৩)। পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমারের বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় এবং বিউটির বাড়ি জামগড়ায়।দীর্ঘদিনের প্রেম, কিন্তু বাধা ছিল সম্পর্কের পথেস্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতেন বিউটি ও সুকুমার। তবে সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিউটির(Beauty) বিয়ে অন্যত্র ঠিক করা হয়। রবিবারই ছিল বিউটির বিয়ের দিন।

কিন্তু নতুন জীবনের সূচনার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা একটি গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শুরু করে তদন্ত।পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital)পাঠায়।বিউটির আত্মীয় বিধান বাগদি জানান, “দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের তরফে বিউটির বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছিল। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে গেল।”

কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার ও গোটা এলাকাজুড়ে।

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?