তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ায় তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ। চোর – চোর শ্লোগান বিজেপির কর্মী সমর্থকদের। কোনও রকমে পুলিশের পাহারায় এলাকা ছেড়ে পালালেন বিধায়ক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া বিধানসভার(Haroa Assembly0 বিধায়ক আব্দুল মাতিন(Abdul Matin) গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে শুক্রবার গিয়েছিলেন সামাজিক প্রকল্পের কাজ দেখতে। আর সেখানেই বিজেপি কর্মীর সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি ‘চোর চোর’ শ্লোগান দিতে শুরু করেন।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, কিছুদিন আগে বিধায়ক একটি বাজে কুমন্তব্য করেছেন। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই বক্তব্য। তার জন্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই নিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central Force) গিয়ে কোনওভাবে বিধায়ককে উদ্ধার করে এলাকা ছাড়েন।

অন্যদিকে, তৃণমূলের প্রধানের অপসারণ চেয়ে অনাস্থা আনা হল পঞ্চায়েতে। বাদুড়িয়ার শায়েস্তানগর- ১ পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ প্রধান জেসমিনারা খাতুন এবং তার স্বামী বাংলাদেশি। প্রধানের লেটার প্যাড, স্ট্যাম্প, সই নকল করে ব্যবহার করত তাঁর স্বামী। পুরোটাই প্রধানের মদতে চলত বলে অভিযোগ। এছাড়াও প্রধান এবং তার স্বামী দুজনেই মিলে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি পঞ্চায়েতের উন্নয়নের টাকা তছরুপ এর অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাই প্রধানের অপসারণের দাবিত ১৭ জন সদস্যের মধ্যে ১২ জন অনাস্থা জমা দিয়েছেন। তার মধ্যে ১০ জন তৃণমূলের, ১ জন বিজেপির এবং ১জন নির্দল। 

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের