হাঁসখালি থানার পুলিশ ভারতীয় পাচারকারী এজেন্ট সহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার করল

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি: চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। হাঁসখালি থানার(Hashkhali P.S.) পুলিশ সূত্রে খবর রবিবার সকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরো জানা যায় দীর্ঘ কয়েক কয়েক মাস আগে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। রবিবার তারা ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। এমনটাই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।

অবৈধভাবে দালালের মারফত তারা বাংলাদেশে ফেরত যেতে চেয়েছিল বলে জানা যায় এবং সে কথা স্বীকারও করেছেন ওই ভারতীয় দালাল। ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে রানাঘাট আদালতে(Ranaghat Court) পেশ করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশির নাম জসিম উদ্দিন ,বাহারুল শেখ, কুদ্দুস সর্দার, অকলিমা সর্দার। ধৃতরা বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা ,হামিদপুর এলাকার বাসিন্দা এবং ধৃত ভারতীয় দালালের নাম রাজীব বিশ্বাস ।তার বাড়ি হাঁসখালি থানার বগুলা(Bagula) এলাকায়।

এদিকে,কল্যাণীতে(Kalyani বাজি কারখানার বিস্ফোরণের পর তৎপর পুলিশ। হালিশহর থানার পুলিশ ও এসিপি বিজপুরের নেতৃত্বে হালিশহর 3, নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় শনিবার রাতে অভিযান চালিয়ে দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি ঘরের রাখা প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে কিভাবে এত বাজি মজুত করা হল তা তদন্ত করে দেখছে পুলিশ। এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের কাছে খবর আরো কয়েক জায়গায় মজুদ করা রয়েছে বাজি। তার খোঁজ চলছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের