হাঁসখালিতে কসমেটিকসের দোকানে নিজের স্ত্রীকে গুলি করলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি: নদিয়ার হাঁসখালিতে হরিণডাঙ্গা এলাকায় সোমবার ভর সন্ধ্যেবেলায় গুলিবিদ্ধ এক মহিলা। সূত্রের খবর অনুযায়ী, জানা যায় কসমেটিকসের দোকানে তাকে লক্ষ্য করে গুলি করে তার স্বামী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে হাঁসখালি থানার(Haskhali P.S.) পুলিশ।

বর্তমানে ওই মহিলা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।চুমকি রায়(Chumki Roy), গুলিবিদ্ধ মহিলা সংবাদ মাধ্যমকে জানান তার সাথে তার স্বামীর বেশ কিছুদিন থেকে ঝগড়া চলছিল। সোমবার সন্ধ্যেবেলা তার স্বামী আছেন স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরপরই স্বামী ভয় দেখাতে নিজের সঙ্গে থাকা রিভলভার বের করে ট্রিগার টেপেন।

তারপর একটি গুলি নিজেই রিভলভার খুলে বের করে নিলেও পরবর্তী গুলিটি দিয়ে লাগে তার স্ত্রীর পায়ে। পুলিশ রিভলভার সহ ওই মহিলার স্বামীকে(Husband) গ্রেপ্তার করেছে। এই রিভালবার ওই মহিলার স্বামী কোথায় পেলেন তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ধৃত স্বামী ওষুধের পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত। ওই মহিলার নিজস্ব একটি কসমেটিক্সের দোকান আছে। সেখানেই সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন রিভলবার সহ ওই স্বামীকে ধরে ফেলে। পরে পুলিশ এসে গ্রেফতার করে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?