দেখা হল না স্বরাষ্ট্রমন্ত্রীকে, কলকাতা এসে মৃত্যু পঞ্চায়েত প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি:নিজে চোখে দেখা হল না স্বরাষ্ট্র মন্ত্রীকে। শোনা হল না তার মুখের কথা। শারীরিক অসুস্থতার কারণে নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Sha) দেখতে গিয়ে নদিয়ার হাঁসখালি(Hashkhali) ময়ূরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মৃত্যু ।শুধুমাত্র পদ চেয়ার কিংবা ক্ষমতার জন্য রাজনীতি নয়। বিজেপির আদর্শ মন থেকেই ভালোবাসে অনেকেই । সব দলের মধ্যেই এ ধরনের দলঅন্ত প্রাণ মানুষ দেখা যায় আজও। দলীয় নেতৃত্বের মুখ থেকে একটু কথা শোনা কিংবা নিজে চোখে একবার দেখার জন্য বহু বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করেও পৌঁছে যান সভাস্থলে।

কিন্তু শেষ দেখা আর হল না। উচ্ছাস নিয়ে গিয়ে ফিরে এল নিথর দেহ। পড়ে রইল প্রধানের চেয়ার।কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিং এ গিয়ে মৃত্যু হল নদিয়ার হাঁসখালীর ময়ূর হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের । পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে ট্রেন ধরে অমিত শাহের মিটিংয়ে যান প্রধান দীপঙ্কর দাস(Dipankar Das) । মিটিংয়ে যাওয়ার পর বুকে যন্ত্রণা অনুভব করেন প্রধান । সঙ্গে সঙ্গে স্থানীয় কর্মীরা প্রধানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । হৃদরোগে সেখানেই মৃত্যু হয়েছে প্রধানের । প্রধানের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছাতেই বাড়িতে ভিড় জমান কর্মী সমর্থকরা । কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন ।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিপুল ঘোষ ও শাসক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন রাজনৈতিক মতাদর্শগতভাবে পার্থক্য থাকতেই পারে তবে দীপঙ্কর বাবু একজন সৎ ,ন্যায়নিষ্ঠ দলীয় অনুগত কর্মী ছিলেন। তাই তীব্র গরমের মধ্যেও কিছুটা হলেও শরীর খারাপ কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন কলকাতা। রাজনীতি বাদেও তিনি সর্বদা সমাজের বিভিন্ন ভাল কাজে যুক্ত থাকতেন। দলমত নির্বিশেষে তার ওপর ভরসা করতো স্থানীয় মানুষজন।অন্যদিকে, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য উজ্জ্বল বিশ্বাস সহ অনেকেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না। স্তব্ধ গোটা পঞ্চায়েত সহ সমগ্র এলাকা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির