রাস্তা তৈরিকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ:রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে বহিরাগতদের এনে মারধরের অভিযোগ। বহিরাগত দুষ্কৃতীদের আটকে রাখল গ্রামবাসীরা।পুলিশ বহিরাগতদের উদ্ধার করতে গেলে পুলিশের কাছ থেকে বহিরাগতদের ছিনিয়ে নিয়ে মারধর করার চেষ্টা। তুমুল বিক্ষোভের মুখে পড়ে পুলিশকর্মীরা।হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বিসপুর এলাকার ঘটনা ।বিসপুর এলাকায় গ্রামের মধ্যে একটি রাস্তা তৈরি হচ্ছিল । রাস্তাটি তৈরি হওয়ার সময় নিজস্ব জমিতে রাস্তার অংশ ঢুকে গেছে এই অভিযোগে রাস্তা তৈরীর শ্রমিকদের সাথে বসসা শুরু হয় সাইফুদ্দিন গাজী ।

তখন এলাকারই মন্টু শেখ নামে আরেক প্রতিবেশী এসে সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে । তখনই সাইফুদ্দিন গাজী, মন্টু শেখ এর ওপরে চড়াও হয় এবং মারধর করে। শুধু এখানেই থেমে থাকেননি সাইফুদ্দিন গাজী । এরপর তার পরিচিত বেশ কিছু বহিরাগত দুষ্কৃতিদের ডেকে এনে মন্টু শেখ ও তার ঘনিষ্ঠদের মারধর করে । মার ধরে তিনজন আহত হয় মন্টু শেখের তরফে । এরপরেই এলাকার মানুষ খেপে গিয়ে বহিরাগত দুষ্কৃতিদের আটকে রাখে একটি ঘরে তালা বন্ধ করে ।

এরপর ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ । পুলিশ আটকে থাকা বহিরাগতদের উদ্ধার করে আনতে গেলেই পুলিশের হাত থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে মারধর করার চেষ্টা করে গ্রামবাসীরা ।এই ঘটনা নিয়ে এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয় ।অন্যদিকে, আহতদের টাকি হাসপাতালে(Taki Hospital) এনে ভর্তি করা হয় ।হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আহতরা । এলাকায় উত্তেজনা রয়েছে ।পুলিশ পিকেটিং বসেছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের