হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ :আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হল শনিবার হাসনাবাদ থানার তালপুকুর এলাকায়।এখানকার সাদ্দাম হোসেন ঘরামী নামে এক ব্যক্তির বাড়ি তৈরির সরঞ্জামের দোকান ভেঙে দিচ্ছে প্রশাসন ।হাইকোর্টের নির্দেশেই এই নির্মাণ ভাঙা হচ্ছে ।গিয়াসউদ্দিন বৈদ্য নামে সিপিএমের নেতার জায়গা এটা । সেই জায়গায় অবৈধ নির্মাণ করেন সাদ্দাম হোসেন গাজী(Saddam Hussain Gazi) । এমনটাই দাবি গিয়াসউদ্দিন বৈদ্য এর পরিবারের । এরপর গিয়াসউদ্দিন বৈদ্য আদালতের দ্বারস্থ হন । বহুদিন আদালতে আইনি শুনানি পর্ব চলার পর আদালত নির্দেশ দেয় এই নির্মাণ অবৈধ এবং এটাকে ভাঙতে হবে।

সেই নির্দেশ অনুযায়ী শনিবার সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয় । নিয়ে আসা হয়েছে এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য বুলডোজার।ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হাসনাবাদ থানার (Hasnabad P.S.)পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।যদিও সাদ্দাম হোসেন ঘরামির দাবি ,সে এই জায়গার লিজ নিয়ে বিল্ডিং তৈরি করেছে । পাশাপাশি হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন । যদিও সুপ্রিম কোর্টে কোনরকম শুনানি বা হাইকোর্টের নির্দেশের ওপর এখনো পর্যন্ত স্থগিতাদেশ দেয় নি।

তবে সুপ্রিম কোর্টের(Supreme Court) পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা না করেই তার বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। এদিকে, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। এলাকার বহু মানুষ সেখানে জড়ো হয়েছে। তবে কেউ কোনো বাধা দিচ্ছে না এই কাজে। পুলিশ ওই অবৈধ নির্মাণে এলাকাটিকে ঘিরে রেখেছে। কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর আলোচনায় ‘আখরি সাওয়াল’, সঞ্জয় দত্ত–নামাশি চক্রবর্তীর পারফরম্যান্সে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়