চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ। জমি মাফিয়াদের কাছ থেকে জমি ও অপহরণ হয়ে যাওয়া বোনকে ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের। অপহরণ হয়ে যাওয়া যুবতীর দাদারা আইনি পদক্ষেপ নিলেন।হাসনাবাদ থানার অন্তর্গত বেশ কিছু জমি মাফিয়ারা মায়া বিশ্বাস(Maya Biswas) নামে এক যুবতীর নামে একটি ভুয়া দলিল বানায়। মায়া বিশ্বাস তার মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে এই বলে একটি ভুয়া নথি বানায় তৎকালীন সিপিআইএমের বেশ কিছু দাপুটে নেতারা। সেই সম্পত্তি মায়া বিশ্বাসের কাছ থেকে ওই দাপুটে সিপিআইএম নেতা তথা এলাকার জমি মাফিয়ারা কিনেছে বলে আরো একটি নথি বানায়।

এই নিয়ে মায়া বিশ্বাস সহ তার বেশ কয়েকজন দাদারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। মায়া বিশ্বাস যে মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে যে দলিলটা ব্যবহার করা হয়েছে সেই দলিলটা সম্পূর্ণ ভুয়া ও মায়া বিশ্বাস যে সম্পত্তিটা ওই সমস্ত জমি মাফিয়াদের বিক্রি করেছে সেই নথিটাও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করা হয় মায়া বিশ্বাস ও তার ভাইদের পক্ষ থেকে। এই নিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই মায়া বিশ্বাস নিখোঁজ হয়ে যায় ২০১৪ সালে। সেই থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই যুবতী। এই ঘটনার বিবরণ জানিয়ে নিখোঁজ হয়ে যাওয়া যুবতী মায়া বিশ্বাসের দাদা সুকুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস সহ বেশ কয়েকজন বিভিন্ন প্রশাসনিক দফতর থেকে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নি প্রশাসন এমনটাই দাবি সুকুমার বিশ্বাসের ও তার ভাইদের। এই সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি তৎকালীন দাপুটে সিপিআইএম নেতা বর্তমানে তৃণমূল নেতা সুদীপ মুখার্জি(Sandip Mukherjee) ওরফে পিন্টু সহ বেশ কয়েকজন জমি মাফিয়ারা পরিকল্পনা করে ভুয়া নথি বানিয়ে এই সম্পত্তি হাতিয়েছে।

এই সম্পত্তি যাতে ফিরে না পায় তার জন্য ওই যুবতীকে অপহরণ করে রেখেছে। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সুকুমার বিশ্বাস(Sukumar Biswas) ও রবীন্দ্রনাথ বিশ্বাস(Rabindranath Biswas)। তাদের দাবি তাদের জমি ফিরিয়ে দিতে হবে ও তার বোনকে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে অভিযুক্তদের প্রতিক্রিয়া পাওয়া গেলেও তারা পুরোটাই অস্বীকার করেন এবং বলেন, আমরা বিভিন্ন জায়গায় জমি কেনা বেচার ব্যবসা করি। কার বোন কোথায় চলে যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না আমরা খোঁজ খবর কিভাবে রাখব। নিখোঁজ যুবতীর দাদারা মিথ্যে অভিযোগ করেছে বলে জমি মাফিয়াদের পাল্টা দাবি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ