ঝালদা পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক, নির্দেশ হাইকোর্টের

গত ২ ডিসেম্বর ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ করেছিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার দায়িত্ব আপাতত সামলাবেন জেলাশাসক। ঝালদা পুরসভায় (JHALDA MUNICIPALITY) প্রশাসক মামলায় এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৫ জানুয়ারি।

গত ২ ডিসেম্বর ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ করেছিল রাজ্য সরকার। তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। সেই মামলাতেই প্রশাসক বসানোর ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। তবে এতে বিশেষ সুবিধা হল না কংগ্রেসেরও। কারণ, পুরপ্রধান নয়, পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক। জানা গিয়েছে, পুরপ্রধান নির্বাচনের দিন ঠিক করবেন উপ পুরপ্রধান।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর আস্থা ভোটে গরিষ্ঠতা হারিয়েছিল সবুজ শিবির। কংগ্রেস সমর্থন পেয়েছিল নির্দল ২ জন কাউন্সিলরের। পুরপ্রধানের পদ হারিয়েছিল সবুজ শিবির। অন্যদিকে, ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় দলত্যাগ (তৃণমূল) করেছিলেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরবর্তীকালে নাম লিখিয়েছিলেন হাত শিবিরে। তাঁর দলত্যাগে পুরসভার ১২ আসনে বিরোধী কাউন্সিলের সংখ্যা ৬ থেকে বেড়ে হয় ৭। মানে, জোট হয়েছে কংগ্রেস এবং নির্দল।

গত ৩ ডিসেম্বর কংগ্রেস পুরপ্রধান হিসেবে নির্বাচিত করেছিল শীলা চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ঝালদা পুরসভায় ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন মিঠুন কান্দু। তিনি সম্পর্কে তপনের ভাইপো। কংগ্রেস শিবিরের টিকিটেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার