কোচবিহারের নার্সিংহোমের বিরুদ্ধে ‘বাচ্চা বদলের’ অভিযোগ ঘিরে হুলুস্থুলু

রাজ্যে ফের বাচ্চা বদল! একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। তদন্তের দাবি জানিয়েছে পরিবার। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের বাচ্চা বদল! একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। তদন্তের দাবি জানিয়েছে পরিবার। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ১৬ অগস্ট মণিকা বর্মন নামে এক গর্ভবতী মহিলাকে কোচবিহারের মেট্রোপলিটন নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। ওইদিনই বিকেল পাঁচটা নাগাদ তাঁর সিজার হয়। এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু পরিবার দাবি করছেন যে, প্রথম দুই দিন নবজাতককে দেখতে পেয়েছেন পরিবার। কিন্তু ১৮ অগস্ট থেকে শিশুকে আর দেখানো হয়নি।

এ বিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে, বাচ্চার শারীরিক অবস্থা খারাপ। তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর ২০ অগস্ট পরিবারকে জানানো হয় তাদের বাচ্চা মারা গিয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, যে মৃত শিশুকে তাঁদের দেখানো হয়েছিল, ওটা তাদের সন্তান নয়। নার্সিংহোম কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে শিশুকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল। তাঁদের অভিযোগ, তাদের সন্তানকে বদলে দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়েই তাঁরা বৃহস্পতিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। নার্সিংহোম কর্তৃপক্ষ ও শিশু বিশেষজ্ঞ সুব্রত হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন।

বাচ্চা বদলে যাওয়ার প্রসঙ্গে মণিকা বর্মনের পরিবারের দাবি, “আমাদের সন্তানকে না জানিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। জন্মের পর দুদিন সম্পূর্ণ সুস্থ ছিল সে। কীভাবে হঠাৎ মৃত্যু হল তাঁর? এই মৃত শিশু আমাদের নয়। অবিলম্বে ডিএনএ টেস্ট করা হোক।” অন্যদিকে, মৃত শিশুর পরিবারের দাবি উড়িয়ে দিয়ে হাসপাতালের চিকিৎসক কমলেশ সরকার জানিয়েছেন, “আমিই মহিলার সিজার করিয়েছিলাম। জন্মের পর দুদিন শিশুটি সুস্থ থাকলেও তৃতীয় দিনে শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর, তাই তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর কী হয়েছে, তা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে।” এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। প্রশাসনিক সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমে ভিজিট করা হবে। প্রয়োজনীয় তদন্ত শুরু হবে।

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার