উত্তরবঙ্গে সোমেও ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি, ধস ,হড়পা বানের জেরে বিধ্বস্ত হয়ে গিয়েছে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তারমধ্যেই নতুন করে আশংকার মেঘ দেখা দিয়েছে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। এর ফলে আরও ধসের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে লাল সতর্কতার কথা বলা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হলেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে। মালদায় অনেকাংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সর্তকতা রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতি জেলায় এক বা দুটি অংশেই কিছু বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গ যখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত, তখন দক্ষিণবঙ্গে ভিন্ন পরিস্থিতি। কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও মোটামুটি আবহাওয়া স্বাভাবিক রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দশমী, একাদশীতে বৃষ্টিপাত হলেও সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের কোথাও একনাগারের টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটাও বদল হতে পারে। বীরভূম ,নদিয়া, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী