দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড়, পর্যটকদের মাথা গোঁজার জন্য হোটেল গড়ছে হিডকো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দিঘার জগন্নাথধাম নির্মাণের দায়িত্বে ছিল হিডকো। এ বার তারাই দিঘায় হোটেল নির্মাণ করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে ভক্ত ও পর্যটকদের ভিড় উপচে পড়ছে। একদিকে সমুদ্র, অন্যদিকে জগন্নাথ দর্শন, মিলে মিশে একাকার। সারা বছরই লাখ লাখ পর্যটকের ভিড় জমে দিঘায়। আর জগন্নাথ মন্দিরের জন্যে তা অনেকাংশে বেড়েছে। অতিরিক্ত ভিড়ে হোটেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, পাশাপাশি হোটেলগুলি পর্যটকদের থেকে বেশি টাকা নিয়ে লুটতরাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দিঘার জগন্নাথধাম নির্মাণের দায়িত্বে ছিল হিডকো। এ বার তারাই দিঘায় হোটেল নির্মাণ করতে চলেছে। অর্থাৎ হবে সব মুশকিল আসান! মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই মর্মে জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম।

গত বছর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন হয়েছে। গত ডিসেম্বরে জগন্নাথধামে দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। পুরীর মন্দিরের ধাঁচে ধ্বজাদানের বন্দোবস্তও করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে পর্যটকদের তিন বেলা আট রকম মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। এবার দর্শকদের মাথা গোঁজার জন্যে দিঘায় হোটেল বানাতে চলেছে হিডকো।

হিডকো প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় ৩৪টি প্লটে এই নির্মাণ করা হবে। মোট জমির পরিমাণ ৬.৮৮ একর। দ্বিতীয় দরপত্রের বিজ্ঞপ্তিতে আরও ১২টি প্লটের কথা উল্লেখ রয়েছে। মোট জমির পরিমাণ ২.২৯ একর। অর্থাৎ, প্রায় ১০ একর জমিতে এই হোটেল নির্মাণ করবে হিডকো। আগামী ১৮ মার্চ ‘ই-অকশন’ প্রক্রিয়ার মাধ্যমে এই দরপত্র চূড়ান্ত হবে। কারা দরপত্র জমা দিতে পারবেন? গত তিনটি আর্থিক বছরের প্রত্যেকটিতে ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন সংস্থাই ‘ই-অকশন’ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে দরপত্র চূড়ান্ত হওয়ার সময়কালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়ে যেতে পারে। যদিও হোটেল নির্মাণের কাজ শেষ করার জন্যে পাঁচ বছর সময়সীমা বেঁধে দিয়েছে হিডকো। তাই আপাতত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই নির্মাণে কমবেশি ২০০ কোটি টাকা খরচ হতে পারে। কয়েক মাস আগেই হিডকোর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হোটেল নির্মাণের বিষয়ে তিনি বলেছেন, দিঘায় এমনিতেই পর্যটকের ভিড় বাড়ছে। বিশেষ করে, জগন্নাথধাম নির্মাণের পরে ভিড় আরও গতি পেয়েছে। তাই সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখেই হিডকো এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দিঘার জগন্নাথ মন্দিরের পরে নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণেরও দায়িত্ব পেয়েছে হিডকো। দুটি প্রকল্পের শিলান্যাসও হয়ে গিয়েছে। এবার দিঘায় হোটেল বানানোর কাজে হাত দিল হিডকো।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা