পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

Share:

নিজস্ব সংবাদদাতা,বসিরহাটঃ কাশ্মীরের পহেলেগাঁওতে সন্ত্রাসীরা হিন্দুদের নিধন করেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে ও পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির(Hindu Sasmajkalyan Samiti)  কার্যকর্তারা।পাকিস্তানি জিহাদী সন্ত্রাসীরা পহেলেগাঁওতে বেছে বেছে হিন্দুদের নিধন করেছে। নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। এই আঠাশ জন হিন্দুদের হত্যা করার তীব্র প্রতিবাদ জানাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ন্যাজাটের রাজবাড়ী এলাকায় প্রতিবাদ মিছিল করলেন হিন্দু সমাজ কল্যাণ সমিতির কার্যকর্তারা।

শনিবার রাজবাড়ী(Rajbari) এলাকায় প্রতিবাদ মিছিল করার পাশাপাশি রাজবাড়ী চার মাথার মোড়ে কলকাতা বাসন্তী হাইওয়ের(Basanti High Way) ওপর জেহাদিদের কুশপুতুল দাহ করেন। তার পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা(Pakistan National Flag) পা দিয়ে মাড়িয়ে ও পরিয়ে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, আটশ জন হিন্দু নিধনের পরিবর্তে আঠশ হাজার জিহাদি সন্ত্রাসীদের নিধন করতে হবে।এদিন এই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। মিছিল এদিন ওই এলাকায় বিভিন্ন রুট পরিক্রমা করে। মিছিল থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্তকারীদের চরম শাস্তি দাবি করা হয়।

পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে এমনটাই দাবি জানানো হয় এই প্রতিবাদ মিছিল থেকে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের মধ্যেও যদি পাকিস্তানে উগ্রপন্থীরা লুকিয়ে থাকে তাদের খুঁজে বের করুক সেনাবাহিনী। চরম শাস্তির ব্যবস্থা করুক।শনিবার বসিরহাটের অন্যান্য এলাকাতেও সাধারণ মানুষ জন কাশ্মীরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি মিছিল বের করে। সকলেই ওই ঘটনার নিন্দা জানিয়ে রাজপথে নেমে সরব হন।

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট