গ্রামে হিন্দু মহিলার মৃত্যু, সৎকার করলেন মুসলিমরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুসলিম প্রধান গ্রামে ধরা পড়ল একেবারে অন্য ছবি । এই গ্রামের সকলে ইসলাম ধর্মী থাকলেও  একটি পরিবার ছিল হিন্দু। তবে মুসলিমদের মধ্যে থাকলেও কোন দিন তাদের অসুবিধা হয়নি।দীর্ঘ দিন ধরে  নদিয়ার থানারপাড়া থানা এলাকার  বাসিন্দা সনৎ মণ্ডল এবং মঞ্জুশ্রী মণ্ডল।

শনিবার সকালে বয়সজনিত কারণে  মঞ্জুশ্রীর মৃত্যু হয়েছে। তারপর তাঁর সেই মৃত্যুর খবর  গ্রামের মসজিদের মাইকে জানান হয়। গ্রামের সকলে মিলে মঞ্জুশ্রীর শেষকৃত্য সম্পন্ন করে । শুক্রবার রাতে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন ।  প্রতিবেশীদের সাহায্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

বর্তমানে চলছে রামজান মাস। তাই ওই বৃদ্ধার  আত্মার শান্তি কামনায় ফজরের নমাজের মাঝেই দোয়া পড়েন মসজিদের ইমাম। জানা গিয়েছে, ওই বৃদ্ধার কোন ছেলে ছিল নাল। সেই জন্য গ্রামের যুবকরাই তাঁর শেষকৃত্য করে। দুই আত্মীয়ের সঙ্গে গ্রামের দু’জন মুসলমান যুবক রহমান এবং মিলটন তাঁর শবযাত্রায় কাঁধ দেন।  মঞ্জুশ্রীর মৃত্যুর পর স্বামী  সনৎ বলেন, ‘‘দেশভাগের পর ১৯৬৪ সালে পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলা থেকে এই গ্রামে চলে এসেছিলাম।  তবে মুসলিমদের মধ্যে থাকলেও কোন অসুবিধা হয়নি। “পাশাপাশি মঞ্জুশ্রীর স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন রেহেনা বেওয়া। 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ